• যোগাযোগ
  • হরফ আর্কাইভ – Harf Archive
Thursday, February 26, 2026
হরফ আর্কাইভ
  • মূলপাতা
  • ইসলাম ও জীবন
    • আমল
    • হাদিস
  • ইসলামী অর্থনীতি
  • ফতোয়া
  • ডাউনলোড
কোনো ফলাফল উপলভ্য নয়।
সকল প্রবন্ধ দেখুন
  • মূলপাতা
  • ইসলাম ও জীবন
    • আমল
    • হাদিস
  • ইসলামী অর্থনীতি
  • ফতোয়া
  • ডাউনলোড
কোনো ফলাফল উপলভ্য নয়।
সকল প্রবন্ধ দেখুন
হরফ আর্কাইভ
কোনো ফলাফল উপলভ্য নয়।
সকল প্রবন্ধ দেখুন

মূলপাতা » ডাউনলোড » আবেদনপত্র, দরখাস্ত ও প্রত্যয়নপত্র লেখার নিয়ম | Editable Word File সহ গাইড

আবেদনপত্র, দরখাস্ত ও প্রত্যয়নপত্র লেখার নিয়ম | Editable Word File সহ গাইড

মুস্তফা সাঈদ মুস্তাক্বীম লিখেছেন: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
January 2, 2026
বিভাগ: ডাউনলোড
Editable Word File সহ আবেদনপত্র লেখার সেরা গাইড

Editable Word File সহ আবেদনপত্র লেখার নিয়ম

আবেদনপত্র বা দরখাস্ত কীভাবে লিখবে হয়—তা জানা অত্যন্ত জরুরি, বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল এবং বিভিন্ন অফিস-আদালতে প্রয়োগের ক্ষেত্রে। এই নিবন্ধে দরখাস্ত লেখার সঠিক নিয়ম ও কাঠামো সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

আবেদনপত্রের গুরুত্ব

দরখাস্ত বা আবেদনপত্র ব্যবহারিক রচনার একটি প্রকার। এটি নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে লিখতে হয়; কারণ এর মাধ্যমে একজন ব্যক্তি তার প্রয়োজনীয় তথ্য সংক্ষেপ ও সুসংগঠিতভাবে উপস্থাপন করেন। বিশেষত চাকরি, নিয়োগ, ছুটি, বেতন মওকুফ, পরীক্ষার ফি মওকুফ, পদোন্নতিসহ সরকারি নানা কাজে আবেদনপত্র লেখার প্রয়োজন হয়। তবে ভুল নিয়মে লেখা আবেদনপত্র অনেক সময় গ্রহণযোগ্য হয় না। তাই আবেদনপত্রের সঠিক কাঠামো ও শুদ্ধ ভাষা ব্যবহার অত্যন্ত জরুরি।


আবেদনপত্র লেখার মৌলিক কাঠামো

দরখাস্ত/আবেদনপত্র লেখার সময় সাতটি বিষয় সঠিকভাবে অনুসরণ করা আবশ্যক। এই সাতটি বিষয়কে মূল কাঠামো বলা হয়। এগুলো হলো—

  • শুরুতে ‘বিসমিল্লাহ’ লেখা।
  • প্রাপকের নাম ও পদবি উল্লেখ।
  • বিষয়।
  • সালাম ও সম্মান প্রদর্শনমূলক বাক্য।
  • আবেদনের বিষয়বস্তু।
  • পরিশিষ্ট।
  • আবেদনকারীর নাম, স্বাক্ষর ও তারিখ এবং প্রয়োজনীয় সংযুক্তি।

শুরুতে ‘বিসমিল্লাহ’ লেখা

আবেদনপত্রের উপরের অংশে মাঝ বরাবর ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ লিখতে হয়। এতে আবেদনপত্র আরও মার্জিত হয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিশেষ গুরুত্ব পায়। তাছাড়া যেকোনো ব্যবহারিক লেখার শুরুতে “বিসমিল্লাহির রহমানির রাহীম” লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত।

প্রাপকের নাম ও পদবি উল্লেখ

‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ এর পর প্রাপকের নাম ও পদবি উল্লেখ করতে হয়। এই প্রারম্ভিক অংশে আবেদনটি কার উদ্দেশ্যে লিখিত—তা স্পষ্টভাবে প্রকাশ পায়।

নমুনা ০১:

বরাবর,
প্রধান শিক্ষিকা
এ. আর. খন্দকার রেজি. কেজি স্কুল, পুলিশ লাইন্স, ময়মনসিংহ।

নমুনা ০২:

বরাবর,
অধ্যক্ষ
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
১৪৮, নিউ বেইলী রোড, ঢাকা-১০০০।

নমুনা ০৩:

বরাবর,
হযরত নাযেমে তালীমাত
জামিয়া ফয়জুর রহমান রহ., বড় মসজিদ, মোমেনশাহী।

নমুনা ০৪:

বরাবর,
মুফতী আব্দুল্লাহ মাসুম
সহকারী মুফতী, ইফতা বিভাগ,
জামিয়া শারইয়্যাহ মালিবাগ।

বিষয়

প্রাপকের নাম ও পদবি উল্লেখ করার পর আবেদনের বিষয় উল্লেখ করতে হয়। এই বিষয় সংক্ষেপে এবং স্পষ্টভাবে লেখা উচিত, যাতে আবেদনটি সহজে বোঝা যায়।

নমুনা:

  • বিষয়: ছুটির আবেদন।
  • বিষয়: অসুস্থতার কারণে ছুটির আবেদন।
  • বিষয়: পারিবারিক সমস্যার কারণে ছুটির আবেদন।
  • বিষয়: ক্লাসে বসার অনুমতির আবেদন।
  • বিষয়: বেতন মওকুফের আবেদন।
  • বিষয়: পরীক্ষার ফি মওকুফের আবেদন।
  • বিষয়: ভর্তি ফি মওকুফের আবেদন।

সালাম ও সম্মান প্রদর্শনমূলক বাক্য

আবেদনপত্রের ‘বিষয়’ লেখার পর এই অংশে সালাম, বিনীতভাবে প্রকাশ এবং নিজের পরিচয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হয়।

নমুনা ০১ :

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক আমার বিনীত নিবেদন এই যে, আমি অত্র প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র।

নমুনা ০২ :

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার অধীনে ঢাকা জেলার মতিঝিল থানার মাদারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা।

আবেদনের বিষয়বস্তু

এটি দরখাস্তের মূল অংশ। এখানে আবেদনকারী আবেদনের বিষয়বস্তু সুন্দর ও স্পষ্টভাবে উল্লেখ করেন।

নমুনা ০১ :

আমার অসুস্থতার কারণে ছুটির একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।

নমুনা ০২ : 

আমার বড় ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে চার দিনের ছুটির প্রয়োজন।

নমুনা ০৩ :

আমি ৬ষ্ঠ শ্রেণী হইতে ৭ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আর্থিক সমস্যার কারণে ৭ম শ্রেণীতে ভর্তি হতে পারছিনা। তাই আমার সেশন ফি মওকুফ করে দিলে লেখাপড়া করা সম্ভব হবে।

পরিশিষ্ট:

এই অংশে আবেদনকারীর বিনীত অনুরোধ উপস্থাপন করা হয়।

নমুনা ০১ :

অতএব, বিনীত আরজ এই যে, উক্ত বিষয়টি বিবেচনাপূর্বক আমাকে ০২/০২/২০২৬ ইং সন থেকে ০৫/০২/২০২৬ ইং সন পর্যন্ত মোট ৩ দিনের ছুটি দানে আপনার একান্ত সুমর্জি কামনা করছি।

নমুনা ০২ : 

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে হজ্জব্রত পালনের জন্য প্রয়োজনীয় ছুটি দানের অনুমতি দিয়া বাধিত করিতে আপনার সু-আজ্ঞা কামনা করছি।

নমুনা ০৩ :

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণ পূর্বক বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন।

আবেদনকারীর নাম, স্বাক্ষর ও তারিখ এবং প্রয়োজনীয় সংযুক্তি

সর্বশেষ আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা ও তারিখ উল্লেখ করতে হয়। নিচে এর নমুনা কয়েখ দেওয়া হলো:

নমুনা ০১ :

বিনীত নিবেদক:
নাম: আবু সাঈদ
শ্রেণি: ৮ম শ্রেণি।
রোল নং: ০৩
তারিখ: ০১/০২/২০২৬ ইং

নমুনা ০২:

বিনীত নিবেদক:
শরীফ উসমান হাদী
পেশা: কম্পিউটার অপারেটর।
ঠিকানা: ওয়াশপুর, সাভার, ঢাকা।
তারিখ: ০১/০২/২০২৬ ইং

নমুনা ০৩ :

নিবেদক:
মীর মুহাম্মদ মুগ্ধ
১০২/এ, পূর্ব বাসাবো,
সবুজবাগ, ঢাকা।
তারিখ: ০১/০২/২০২৬ ইং


দরখাস্ত লেখার সময় যেসব বিষয় এড়িয়ে চলবেন

  • অপ্রাসঙ্গিক তথ্য উল্লেখ করা।
  • অতিরিক্ত দীর্ঘ বাক্য ব্যবহার।
  • ভুল তথ্য প্রদান।
  • অসম্মানসূচক শব্দ ব্যবহার।

আবেদনপত্রের নমুনা ছবি:

বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিচে আবেদনপত্রের ছবি দেওয়া হলো। আশা করছি, উপকৃত হতে পারবেন।

ছবি: একটি নমুনা আবেদন পত্র।
ছবি: একটি নমুনা আবেদন পত্র।

কয়েকটি আবেদনপত্রের নমুনা:

ছুটির আবেদনপত্র

বরাবর,
প্রধান শিক্ষক,
এ. আর. খন্দকার রেজি. কেজি স্কুল, পুলিশ লাইন্স, ময়মনসিংহ।

বিষয়: ছুটির আবেদন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আমার আকুল আবেদন এই যে, আমি অত্র স্কুলের একজন ছাত্র। আমার অসুস্থতার কারণে ছুটির একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।

অতএব,
বিনীত আরজ এই যে, উক্ত বিষয়টি বিবেচনাপূর্বক আমাকে ২৮/১২/২০২৩ ইং সন থেকে ৩১/১২/২৩ ইং সন পর্যন্ত মোট ৪ দিনের ছুটি দানে আপনার একান্ত সুমর্জি কামনা করছি।

বিনীত নিবেদক:
নাম: আবু সাবের আব্দুল্লাহ।
শ্রেণি: প্রথম
রোল নং: ০৪
তারিখ: ২৭/১২/২৩ ইং


পবিত্র হজ পালনের জন্য ছুটির আবেদনপত্র

বরাবর
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: পবিত্র হজ্জব্রত পালনের জন্য ছুুটির অনুমতি দান প্রসংঙ্গে।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার অধীনে ঢাকা জেলার মতিঝিল থানার মাদারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আসন্ন ২০২৩ইং সালের ২৯ শে ডিসেম্বর পবিত্র হজ্জ বিধায় আমি ব্যক্তিগত ভাবে আমার নিজ খরচে হজ্জব্রত পালন করিবার জন্য পবিত্র মক্কা মদীনায় অর্থাৎ সৌদি আরব যাবার জন্য আপনার নিকট অনুমতি চাহিয়া আবেদন করিলাম।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে হজ্জব্রত পালনের জন্য প্রয়োজনীয় ছুটি দানের অনুমতি দিয়া বাধিত করিতে আপনার সু-আজ্ঞা কামনা করছি।

নিবেদিকা:
(হাছিনা আকতার)
প্রধান শিক্ষিকা
মাদারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০।


কাজে যোগদানের আবেদনপত্র

বরাবর,
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।

বিষয়: কাজে যোগদানের আবেদন।

জনাব,
অতি বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ, স্মারক নং- পরিঃ স্বাঃ/ঢাকা/পার-২/০৬/২৯৯৪৯- এর আদেশ বলে আমাকে আপনার অধীনে ডেন্টাল সার্জন হিসাবে যোগদানের আদেশ প্রদান করিয়াছেন। সে মোতাবেক অদ্য ২২/১০/২০০৬ইং রোজ রবিবার সকাল ৯:০০ ঘটিকায় কাজে যোগদান করলাম।
অতএব, বিনীত প্রার্থনা আমার কাজে যোগদানের অনুমতি দানে জনাবের সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক:
(ডাঃ মোঃ আওলাদ হোসেন)
ডেন্টাল সার্জন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আড়াই হাজার, নারায়ণগঞ্জ
(বর্তমানে লিয়নের আদেশ বাতিল শেষে পদায়নের অপেক্ষমান)
তারিখ:


চাকরির আবেদনপত্র

তারিখ: ২০/০৬/২০২৪ ইং

মাননীয় ,
সভাপতি
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ
আলফাডাঙ্গা, ফরিদপুর।

বিষয়: “হিসাব বিজ্ঞান বিষয়ে প্রভাষক” পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, বিশ্ব¯ত্মসূত্রে জানিতে পারিলাম যে, আপনার স্বনামধন্য মহাবিদ্যালয়ে “হিসাব বিজ্ঞান বিষয়ে প্রভাষক” পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে মহোদয় সমীপে আমার আবেদনপত্র পেশ করিতেছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমাকে উক্ত পদে নিয়োগ দানের জন্য জনাবের আশু দৃষ্টি কামনা করছি।

বিনীত নিবেদিকা:
(ফারজানা শারমিন)

সংযুক্তি:
১। ৩ কপি সত্যায়িত ছবি।
২। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৩। জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
৪। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৫। প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।


পদত্যাগপত্র গ্রহণের আবেদনপত্র

তারিখ:

বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
জান্নাতুল এসোসিয়েশন এন্ড প্রিন্টিং
উত্তর মানিকদিয়া, সবুজবাগ,
ঢাকা-১২১৪।

বিষয়: পদত্যাগপত্র গ্রহণ প্রসঙ্গে।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানে “কালার মাষ্টার” হিসাবে কর্মরত আছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণ পূর্বক বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক
( মুহা. শামীম হোসেন)
কালার মাষ্টার
জান্নাতুল এসোসিয়েশন এন্ড প্রিন্টিং
মোবাইল:


ভর্তি ফি ও মাসিক বেতন কামানোর জন্য আবেদনপত্র:

বরাবর,
অধ্যক্ষ
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
১৪৮, নিউ বেইলী রোড, ঢাকা-১০০০।

বিষয়: ভর্তি ফি ও মাসিক বেতন কামানোর জন্য আবেদন।

জনাব,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, আমি নিম্ন স্বাক্ষরকারী রম্নবাইয়া সুলতান, এস.এস.সি ২০২০ সনের পরীড়্গায় জিপিএ-৪.০০ পাইয়া উর্ত্তীণ হইয়াছি। আমি একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আপনার কলেজে আবেদন করিয়াছি এবং ভর্তির জন্য নির্বাচিত হইয়াছি। বর্তমানে আমার বাবার আর্থিক অবস্থা বেশী ভালো না। আমার বাবার পড়্গে আমার সম্পূর্ণ ভর্তি ফি ও মাসিক বেতন দিয়া লেখা-পড়া করানো প্রায় অসম্ভব। তাই আমার ভর্তি ফি ও মাসিক বেতন কামানোর জন্য আকুল আবেদন করিতেছি।
অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়ে বিবেচনা করিয়া আমার ভর্তি ফি ও মাসিক বেতন কমিয়ে আপনার কলেজে ভর্তির সুযোগ করে দিলে চির কৃতজ্ঞ থাকিবো।

নিবেদক:
(রম্নবাইয়া সুলতানা)
এসএসসি রোল-৩৩৪৬৯৮
পাশের সন-২০২০
বিভাগ- ব্যবসায় শিক্ষা
ঠিকানা- ডি-১৭, বনশ্রী,
খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল:
তারিখ:


সেশন ফি মওকুফের জন্য আবেদনপত্র

বরাবর,
অধ্যক্ষ
কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ
কদমতলা, ঢাকা।

বিষয়: সেশন ফি মওকুফের জন্য আবেদন।

জনাব,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন আমি নিম্নে স্বাক্ষরকারী মুহা. জাহাঙ্গীর আলম। আমার ছেলে মুহা. আরিফুল ইসলাম (শাওন) আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র। সে ৬ষ্ঠ শ্রেণী হইতে ৭ম শ্রেণীতে উত্তীর্ণ হইয়াছে। বর্তমানে আমার আর্থিক সমস্যার কারণে তাহাকে ৭ম শ্রেণীতে ভর্তি করতে পারছিনা। তাই তাহার সেশন ফি মওকুফ করে দিলে তাহার লেখাপড়া করা সম্ভব হইবে।
অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়ে বিবেচনা করিয়া আমার পুত্রের সেশন ফি মওকুফ করে বাধিত করিবেন।

নিবেদক
(মোঃ জাহাঙ্গীর আলম)
১০২/এ, পূর্ব বাসাবো,
সবুজবাগ, ঢাকা।
তারিখ:


ইমাম নিয়োগের আবেদনপত্র

বরাবর,
উপ-মহাব্যবস্থাপক
কর্মী ব্যবস্থাপনা বিভাগ-১
বাংলাদেশ ইসলামী ব্যাংক
উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।

বিষয়: ইমাম নিয়োগ প্রসঙ্গে।

জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১২/০৬/ ২০০৭ ইং তারিখের “দৈনিক যুগান্তর” পত্রিকার মাধ্যমে অবগত হইলাম যে, “ময়নারবাগ জামে মসজিদ কমপ্লেক্সে” একজন ইমাম নিয়োগ করিবেন। আমি একজন প্রার্থী হিসাবে এই আবেদনপত্র পেশ করিলাম। আমার পরিচয়, যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নে উল্লেখ করিলাম।

১। নাম : মোঃ আবু বকর ছিদ্দিক আজমী
২। পিতার নাম : মোঃ হোসাইন আলী
৩। বর্তমান ঠিকানা : মসজিদ-ই-নূর, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, ঢাকা।
৪। স্থায়ী ঠিকানা : গ্রাম- দত্তসার, পো: শোলক, থানা: উজিরপুর, জেলা- বরিশাল।
৫। জন্ম তারিখ : ১০/০২/১৯৭২ইং
৬। জাতীয়তা : বাংলাদেশী
৭। বৈবাহিক অবস্থা : বিবাহিত
৮। শিক্ষাগত যোগ্যতা:
শ্রেণী : দাখিল
বিভাগ: দ্বিতীয়
সন: ১৯৮৪
৯। অভিজ্ঞতা: ২৩ বছর। (ইমাম হিসাবে)
১০। বিশেস অভিজ্ঞতা: (ক) তাফসীর কারক, বাংলাদেশ টেলিভিশন।

অতএব,
জনাবের সমীপে আবেদন, যাহাতে আমি নিয়োগ পাইয়া খেদমত করিতে পারি সে মতে আপনার আজ্ঞা হয়।
তরিখ: ………….
নিবেদক:
(আবু বকর ছিদ্দিক আজমী
ইমাম ও খতীব, মসজিদ-ই-নুর
নন্দীপাড়া, বাসাবো, ঢাকা।
ফোন: +৮৮০১———

প্রত্যয়নপত্র লেখার নিয়ম:

নমুনা ০১:

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, আবুল কালাম মকদম, পিতা- মৃত মমতাজ উদ্দিন মকদম, মাতা- সাহেরা বেগম, বর্তমান ঠিকানাঃ ১৪৮, মধ্য বাসাবো, পোঃ বাসাবো, থানাঃ সবুজবাগ, জেলাঃ ঢাকা-১২১৪, আমার নিকট পরিচিত। তিনি অত্র ওয়ার্ডের একজন বাসিন্দা। তাহার পুত্র জুবায়ের হোসেন অর্নব মুগদা আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। শাখা- ৪, ক্রমিক নং ৫৮। আমার জানামতে তাহার সংসারের সদস্য সংখ্যা ৫ জন। মোট ২ জন সšত্মান স্কুলে লেখাপড়া করে। তিনি নিজেই পরিবারের একমাত্র উপার্যনশীল ব্যক্তি। করোনা মহামারিতে তাহার সকল আয় রোজগার বন্ধ প্রায়। বর্তমানে তিনি সšত্মানদের লেখাপড়ার খরচ এবং সংসারের ব্যায় নির্বাহ করিতে অড়্গম প্রায়। তাহার সšত্মানদের লেখাপড়ার বিষয়ে যেকোন সহযোগিতার জন্য জোড় সুপারিশ জানাইতেছি।

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

নমুনা ০২:

যাহার জন্য প্রযোজ্য

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মুহা. নাঈম হাসান, পিতা- মুহা. আব্দুস সাত্তার, মাতা- মোছা. মরিয়ম বেগম, ঠিকানা- ১৬৭, মাদারটেক নতুন পাড়া, সবুজবাগ, ঢাকা-১২১৪, অত্র প্রতিষ্ঠানের “অফিস সহায়ক” পদে ০১/০১/২০১৫ইং হইতে ৩০/০৪/২০১৭ইং পর্যন্ত কর্মরত ছিল। কর্মরত অবস্থায় সে কঠোর পরিশ্রমী, সৎ ও বিশ্ব¯ত্মতার সহিত কর্মরত করিতেছে। আমি যতদূর জানি তাহার স্বভাব চরিত্র ভাল। অত্র প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় সে প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা বিরোধী কোনরূপ কার্যকলাপে জড়িত নয়ে। সে উত্তম চরিত্রের অধিকারী।

আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি।

মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া
ম্যানেজিং ডাইরেক্ট


নাম ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামা:

আমি, মো. আব্দুল কারীম, পিতা: হাজী আ. হাকিম আলী মোলস্না, মাতা: হাজী ছাকেরা হাকিম, ঠিকানা: গ্রাম-আদেল মুন্সীরকান্দি বড় কেশবপুর, পোষ্ট: হোগলারমাঠ, উপজেলা/থানা: শিবচর, জেলা: মাদারীপুর, পেশা: ব্যবসা, ধর্ম: ইসলাম, জাতীয়তা: বাংলাদেশী এই মর্মে হলফ করিতেছি যে,

১. আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। আমি আইনগতভাবে যেকোন বৈধ সিদ্ধাšত্ম নেওয়ার অধিকারী।
২. আমার পাসপোর্ট যাহার নং অএ xxx৪৯৪-এ আমার মতার নাম হাজী ছাকেরা হাকিম (Haji Chakera Hakim) এবং আমার জন্ম তারিখ ০৫ ফেব্রুয়ারী ১৯৭৬ইং আছে।
৩. আমার জাতীয় পরিচয় পত্রে যাহার নং ৫৪xxx৫১-এ ভুলবশত আমার মতার নাম ছাহেরা খাতুন এবং আমার জন্ম তারিখ ০১ জানুয়ারী ১৯৮৫ইং হইয়াছে।
৪. প্রকৃত পক্ষে পাসপোর্ট অনুযায়ী আমার মাতার নাম হইবে হাজী ছাকেরা হাকিম (Haji Chakera Hakim) এবং আমার জন্ম তারিখ হইবে ০৫ ফেব্রুয়ারী ১৯৭৬ইং।
৫. এখন থকেে র্সবত্র আমার মতার নাম হইবে হাজী ছাকরো হাকমি (Haji Chakera Hakim) এবং আমার জন্ম তারখি হইবে ০৫ ফব্রেুয়ারী ১৯৭৬ইং ।

উপরে র্বণতি ববিরণসমূহ আমার জ্ঞান মতে সত্য জানয়িা অদ্যকার তরখিে নোটারী পাবলকিরে সম্মুখে অত্র হলফনাময় আমার নজিনাম দস্তখত করলিাম। ইতি, তারখি: ২৯/০৬/২০১৫ইং

হলফকারীর স্বাক্ষর:

হলফকারী আমার পরচিতি এবং তিনি আমার সম্মুখে অত্র হলফমায় তাহার নিজ নাম দরখাস্ত করয়িাছনে।


নিত্যপ্রয়োজনীয় সকল দরখাস্ত বা আবেদনপত্র ডাউনলোড করুন

নিম্নে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরণের দরখাস্ত ও আবেদনপত্রের ইডিটেবল Microsoft Word File (ওয়ার্ড ফাইল) দেওয়া হলো। ফাইলগুলো ডাউনলোড করে সহজেই প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে ব্যবহার করতে পারবেন।

১. হজ্বের ছুটির আবেদনপত্র

হজ পালন উপলক্ষে ছুটির জন্য প্রয়োজনীয় আবেদনপত্র।

ডাউনলোড করুন

২. কাজে যোগদানের আবেদনপত্র

ছুটির পর বা নতুন নিয়োগে কাজে যোগদানের জন্য উপযুক্ত আবেদনপত্র।

ডাউনলোড করুন

৩. পদত্যাগপত্র

চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য বিনীত পদত্যাগ পত্র।

ডাউনলোড করুন

৪. সদস্য পদের আবেদনপত্র

প্রতিষ্ঠানে সদস্য পদ গ্রহণের জন্য আবেদনপত্র।
ডাউনলোড করুন

৫. অভিজ্ঞতা সনদপত্র

কর্মস্থলে কাজের অভিজ্ঞতার সনদ পেতে প্রয়োজনীয় আবেদন।

ডাউনলোড করুন

৬. উত্তরাধিকার সনদপত্র

পরিবারে উত্তরাধিকার নির্ধারণের জন্য প্রাসঙ্গিক সনদপত্র।
ডাউনলোড করুন

৭. জমি বায়নাপত্র

জমি ক্রয়-বিক্রয়ের চুক্তিপত্রের জন্য প্রয়োজনীয় বায়নাপত্র।
ডাউনলোড করুন

৮. চাকরির আবেদনপত্র

কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করার জন্য বিন্যাসিত পত্র।
ডাউনলোড করুন

৯. ইমাম নিয়োগের আবেদনপত্র

মসজিদের জন্য ইমাম নিয়োগে প্রয়োজনীয় আবেদনপত্র।
ডাউনলোড করুন

১০. NID নাম সংশোধন

জাতীয় পরিচয়পত্রে নাম সংশোধনের জন্য আবেদনপত্র।
ডাউনলোড করুন

১১. অভিভাবকের অনুমতি পত্র

শিক্ষার্থী বা সন্তানের বিশেষ কাজে অভিভাবকের অনুমতির আবেদনপত্র।
ডাউনলোড করুন

১২. নমুনা স্বাক্ষরের প্রত্যয়নপত্র

ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য নমুনা স্বাক্ষরের প্রত্যয়নপত্র।
ডাউনলোড করুন

১৩. জীবন বৃত্তান্ত (CV)

চাকরি বা পেশাদারী প্রোফাইলের জন্য প্রয়োজনীয় জীবন বৃত্তান্ত।
ডাউনলোড করুন

তাছাড়া অন্যান্য আবেদনপত্র এবং সনদ ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন।

ডাউনলোড করুন

ট্যাগ অ্যাকাডেমি
যোগাযোগ: +৮৮০১৭৩৩-০৮৯৫৭৩

© ২০২৬ হরফ আর্কাইভ | প্রকাশক: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম

কোনো ফলাফল উপলভ্য নয়।
সকল প্রবন্ধ দেখুন
  • মূলপাতা
  • ইসলাম ও জীবন
    • আমল
    • হাদিস
  • ইসলামী অর্থনীতি
  • ফতোয়া
  • ডাউনলোড

© ২০২৬ হরফ আর্কাইভ | প্রকাশক: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম