• যোগাযোগ
  • হরফ আর্কাইভ – Harf Archive
Monday, April 13, 2026
হরফ আর্কাইভ
  • মূলপাতা
  • ইসলাম ও জীবন
    • আমল
    • হাদিস
  • ইসলামী অর্থনীতি
  • ফতোয়া
  • ডাউনলোড
  • জীবনী
  • বাংলা ফন্ট
  • বিবিধ
কোনো ফলাফল উপলভ্য নয়।
সকল প্রবন্ধ দেখুন
  • মূলপাতা
  • ইসলাম ও জীবন
    • আমল
    • হাদিস
  • ইসলামী অর্থনীতি
  • ফতোয়া
  • ডাউনলোড
  • জীবনী
  • বাংলা ফন্ট
  • বিবিধ
কোনো ফলাফল উপলভ্য নয়।
সকল প্রবন্ধ দেখুন
হরফ আর্কাইভ
কোনো ফলাফল উপলভ্য নয়।
সকল প্রবন্ধ দেখুন

মূলপাতা » বাংলা ফন্ট » দুষ্প্রাপ্য বাংলা ফন্টের তালিকা | বসুন্ধরা, ফন্ট লাইনার, বাংলা টাইপ ফাউন্ড্রি ও আরও

দুষ্প্রাপ্য বাংলা ফন্টের তালিকা | বসুন্ধরা, ফন্ট লাইনার, বাংলা টাইপ ফাউন্ড্রি ও আরও

বাংলা ফন্টের অজানা জগৎ: প্রসিদ্ধের বাইরে দুর্লভ ফন্টগুলোর সন্ধান

মুস্তফা সাঈদ মুস্তাক্বীম লিখেছেন: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
February 25, 2026
বিভাগ: বাংলা ফন্ট
দুষ্প্রাপ্য বাংলা ফন্টের তালিকা ও সংগ্রহ

বাংলা ফন্টপ্রেমীদের জন্য দুর্লভ বাংলা ফন্টের তালিকা

বাংলা ফন্ট নিয়ে আগ্রহের শেষ নেই। বিশেষ করে বর্ণপ্রেমীদের। ওমিক্রনল্যাব, বেঙ্গল ফন্টস, লিপিঘর, অক্ষর ৫২, ফন্টবিডি, টাইপোবাজ, ফন্টলিপি ফন্টপ্ল্যাট, বঙ্গ ফন্টস, লিপিকা ৫২ ও বঙ্গলিপি থেকে প্রকাশিত বাংলা ফন্টগুলো সর্বজন পরিচিত। তবে এর বাইরেও রয়েছে অসংখ্য ফন্ট, যেগুলো পরিচিত হয়ে ওঠেনি বা প্রচারণার অভাবে লোক-চক্ষুর আড়ালে রয়ে গেছে।

ফন্ট সংগ্রহে আমরা গুটি কয়েকটি ফাউন্ড্রির শরণাপন্ন হই। বাংলা ফন্ট জগৎ নির্দিষ্ট কিছু ফাউন্ড্রির মাঝে সীমাবদ্ধ নয়, বরং তা আমাদের ধারণার চেয়েও বড় ও বিস্তৃত। মূলত প্রসিদ্ধ-অপ্রসিদ্ধ, অসংখ্য বর্ণশিল্পীদের নিয়ে গড়ে উঠেছে বিশাল এই ফন্ট জগৎ।

আমরা চাই, বর্ণশিল্পী ও বর্ণপ্রেমীদের মাঝে সখ্যতা গড়ে উঠুক, মেলা বন্ধন হোক সুদৃঢ়। শিল্পী প্রতিভা মেখে শিল্প ছড়াক, আর উপকৃত হই সকলে।

আমরা শুরু থেকেই বাংলা ফন্ট নিয়ে ধারাবাহিক নিবন্ধ লিখছি। আজকের নিবন্ধের মাধ্যমে আপনারা এমন ফন্ট নির্মাতা ও কারিগরদের সাথে পরিচিত হয়ে উঠবেন, যাদের নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে অসংখ্য ফন্ট।

বলে রাখা ভালো, ইতিপূর্বে আমরা বাংলা ফন্টের একটি তালিকা প্রকাশ করেছি, যেখানে প্রায় ৭০০+ বাংলা ফন্ট তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় প্রসিদ্ধ বাংলা ফন্টগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল। অপ্রসিদ্ধ ফন্টগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা অপ্রসিদ্ধ ফন্টগুলোর তালিকা আলাদা করে প্রকাশ করছি।


দুষ্প্রাপ্য বাংলা ফন্টের তালিকা:

বসুন্ধরা ফন্ট:

বসুন্ধরা গ্রুপ তৈরি করেছে ৩টি বাংলা ফন্ট।। ফন্টগুলো হলো, বসুন্ধরা ৫২, বসুন্ধরা ৭১ ও বসুন্ধরা ২১। ফন্টগুলো ডিজাইন এবং ডেভেলপ করেন সেলিম হোসেন শাজো সাঈদ।

ফন্টগুলো ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

ডাউনলোড করুন

ফন্ট লাইনার:

ফন্ট লাইনার একটি বাংলা ফন্ট ফাউন্ড্রি। এ পর্যন্ত তাদের প্রকাশিত ফন্টের সংখ্যা ২৮ টি। ফন্ট লাইনার থেকে প্রকাশিত ফন্টগুলো হল: বাংলাপ্রেস, বিদ্রোহী, ঢাকা, লেটারপ্রেস, রোকেয়া, সুলতান, ঠাকুর, জয়নুল, বিপ্লব, নীলকন্ঠ, রিদ্ধ, সোনারগাঁও, শ্রাবস্তি, পেইন্টার, সাজু, সরকার, পোস্টার, লালন, কে. জে. ঢাকা, কে. জে. চট্টগ্রাম, কে. জে. রাজশাহী, কে. জে. খাগড়াছড়ি, পল্লী কবি, চিঠি, কে. জে. মুন্সিগঞ্জ, কে. জে. কুমিল্লা, কে. জে. বক্স, কে. জে. রাঙ্গামাটি।

Contact পেজে তাদের সাথে যোগাযোগ করে ফন্টগুলো সংগ্রহ করতে পারবেন।

ফন্ট লাইনার

বাংলা টাইপ ফাউন্ড্রি:

এটি একটি ফন্ট ফাউন্ড্রি। বাংলা ফন্টের পাশাপাশি কাস্টম ইংরেজি ফন্টও তৈরি করে থাকে। এ পর্যন্ত তাদের প্রকাশিত ফন্টের সংখ্যা ১৪টি।

ফন্টগুলো হল: বরেন্দ্র ফ্যামিলি, বিপি প্রশারন, বিপি দুরন্ত, বিপি সফর, বিপি ভূত, কাইয়ুম স্ক্রিপ্ট, ফিগিন্স পিকা বেঙ্গলি, প্রকৃতি ফ্যামিলি, সূর্যোদয়, কমিক বেঙ্গলি, অক্সফোর্ড উগারিটিক।

Contact পেজে তাদের সাথে যোগাযোগ করে ফন্টগুলো সংগ্রহ করতে পারবেন।

বাংলা টাইপ ফাউন্ড্রি

 

টাইপোথিক:

টাইপোথিক ইংরেজি, আরবি সহ বিভিন্ন ভাষার ফন্ট তৈরি করে থাকে। তাদের প্রকাশিত ফন্ট ফেড্রা সানস দিয়ে ল্যাটিন, সিরিলিক, গ্রীক, দেবেঙ্গারি, আর্মেনিয়া, ইনুক্টিটুট, হিব্রু, বাংলা, তামিল, আরবিতে  লেখা যায়।

বর্তমানে ফন্টটির মূল্য 384 EUR. আপনি সৌখিন ও ফন্টপ্রেমী হয়ে থাকলে ফন্টটি সংগ্রহে রাখতে পারেন।

টাইপোথিক

নির্মলা ইউআই:

নির্মলা ইউআই মাইক্রোসফট-এর তৈরিকৃত বাংলা ফন্ট। Windows OS এ ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে এটি ব্যবহৃত হয়।

নির্মলা ইউআই

এডোবি বেঙ্গলি:

এডোবি বেঙ্গলি এডোবি-এর রয়েছে নিজস্ব বাংলা ফন্ট, যা এডোবি তার ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করেছে। ফন্টটি আলাদাভাবে install করতে হয় না, বরং এডাবির যেকোনো সফটওয়্যার install করার সাথে সাথে এডোবি বেঙ্গলি ফন্টটিও install হয়। এডোবি বেঙ্গলি ফন্টের ডেমু দেখতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।

এডোবি বেঙ্গলি

 

আরো কিছু ফন্ট:

বিভিন্ন সাইট থেকে প্রকাশিত আরো কিছু বাংলা ফন্টের নাম, ডাউনলোড ও ডেমুর লিংক দেওয়া হল।

  • ট্রুটাইপরাইটার পলিগ্লোটিটি
  • এম এ_ইউ আই
  • অপটিমামোডোকি
  • আবির্ভাব হিমেল
  • ফাউল ম্যান
  • লোহিত বেঙ্গলি

প্রথম আলো-তে ব্যবহৃত ফন্ট:

প্রথম আলো তাদের ওয়েবসাইট এবং নিউজ পেপারে নিজস্ব ফন্ট ব্যবহার করে। এক্ষেত্রে তারা প্রথম আলো ও সূর্য ফন্ট ব্যবহার করে থাকে।

প্রথম আলো এবং সূর্য উভয়টি কাস্টম ফন্ট, যার মালিকানা স্বত্ব প্রথম আলোর কাছে সংরক্ষিত রয়েছে।

এ তালিকায় ক্রমান্বয়ে যুক্ত করা হবে আরো কিছু দুষ্প্রাপ্য সকল বাংলা ফন্ট।
যোগাযোগ: +৮৮০১৭৩৩-০৮৯৫৭৩

© ২০২৬ হরফ আর্কাইভ | প্রকাশক: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম

কোনো ফলাফল উপলভ্য নয়।
সকল প্রবন্ধ দেখুন
  • মূলপাতা
  • ইসলাম ও জীবন
    • আমল
    • হাদিস
  • ইসলামী অর্থনীতি
  • ফতোয়া
  • ডাউনলোড

© ২০২৬ হরফ আর্কাইভ | প্রকাশক: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম