প্রশ্ন: নামাজের সময় প্রায়ই মোবাইল বেজে উছে। কখনো পকেটে হাত ঢুকিয়ে মোবাইল বন্ধ করি আবার কখনো বাধ্য হয়ে পকেট থেকে মোবাইল বের করে বন্ধ করতে হয়। আমার জানার বিষয় হলো: নামাজে মোবাইল রিংটোন বেজে উঠলে করণীয় – জানিয়ে বধিত করবেন।
উত্তর: নামাজ একটি গুরুত্বপূর্ন ইবাদত। এতে খুশু-খুযু ও একাগ্রতা পরিপন্খী কোনো কাজ না করা চাই। সে হিসেবে মোবাইল বন্ধ করেই নামাজে দাঁড়ানো উচিত। তবে ভুলে কখনো মোবাইল কোরা রেখে নামাজে দাঁড়ানোর পর তা বেজে উঠলে পকেটে থাকাবস্থায় বন্ধ করে দিবে। যদি তা সম্ভব না হয়, তাহলে এক হাত দিয়ে বের করে না দেখে বন্ধ করবে।
—উৎস:—
📓জাদিদ ফিকহী মাসায়েল: খ. ১, পৃ. ২৯১
📓ফতোয়া সিরাজিয়্যাহ (শায়েখ উসমান আল বাসতাওয়ী এর তালীক)
📓রদ্দুল মুহতার: খ. ৩, পৃ. ৩৩২
📓হালাবাতুল মুজাল্লী: খ. ২, পৃ. ৪০৪
📓আল বাহরুর রায়েক: খ. ২, পৃ. ২০
والله أعلم بالصواب
উত্তর লিখেছেন,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (১ম বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।
